,

আগামী বছর হজে যেতে পারবেন বাংলাদেশিরা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের কারণে এ বছর হজে যেতে পারেনি বাংলাদেশিরা। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছর থেকে বাংলাদেশের নাগরিকরা হজে যেতে পারবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান।

গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ-সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ।

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসসা ইউসেফ এসসা আল দুহাইলান বলেন, ‘করোনাকালেও সৌদিতে বাংলাদেশি কর্মীরা নিয়মিত যাচ্ছেন। গত এক বছরে প্রায় পাঁচ লাখ কর্মী সৌদি আরবে গেছেন।’ তিনি বলেন, ‘প্রতিদিন সৌদি দূতাবাস থেকে চার হাজারেরও বেশি ভিসা দেওয়া হচ্ছে। একদিনে সব্বোর্চ আট হাজার ৬০০ ভিসা ইস্যুও করা হয়েছে।’

সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। লাহোরে ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাদশা ফয়সাল এ সম্পর্কের সূচনা করেন। আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের