রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের বিদ্রোহী প্রার্থীর ২০ কর্মীকে বহিষ্কার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করার দায়ে চট্টগ্রামের তিন উপজেলার ২০ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, বোয়ালখালী ও আনোয়ারা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানিয়েছেন স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপরিশ পাঠানো হবে।

বোয়ালখালী

বহিষ্কার হওয়া নেতারা হলেন, বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য গিয়াস উদ্দিন সোহেল। সারোয়াতলী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য এ এম এম ইউসুফ চৌধুরী।

চরণদ্বীপ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন খান। ৮ নং শ্রীপুর খরন্দ্বীপ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন।

আনোয়ারা

বারশত ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমিনুল হক চৌধুরী। রায়পুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিন শরিফ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সদস্য ফজলুল কাদের।

বরুমচড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর। সদর ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম টিপু।

চন্দনাইশ

কাঞ্চনাবাদ ইউনিয়নে আবদুস শুক্কুর, হাশিমপুর ইউনিয়নে আলমগীর ইসলাম, আমির সাইফুদ্দীন ও মোজাম্মেল হক, ধোপাছড়ি ইউনিয়নে মোরশেদুল আলম, বরমা ইউনিয়নে জাবেদ গাউছ মিল্টন ও খোরশেদুল আলম টিটু, বরকল ইউনিয়নে আবদুর রহিম ও রাশেদুল আলম, বৈলতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এড.আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল।

বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে যেসব নেতা কাজ করছেন বা প্রচার-প্রচারনায় অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগ।