,

কমছে তাপমাত্রা, আসছে শৈত্যপ্রবাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : পৌষের শুরুতে হার কাঁপানো শীত না নামলেও প্রতিদিনই তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী তিন দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি শৈত্য প্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী শনিবারেও সারা দেশে তাপমাত্রা কমবে। প্রত্যেক দিন কমতে কমতে ডিসেম্বরের বিশ তারিখের পরে তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বদলগাজীর মতো এলাকাগুলোতে মাঝারি শৈত্য প্রবাহ পড়বে বলে আজকের পত্রিকা জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। শনিবার ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল শতকরা ৫৫ ভাগ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা