বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ হয়ে চেয়ারম্যান প্রার্থী হাসপাতালে

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বাদল সরকার (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদ (৩৫)। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠান। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটে।

নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গুলিবিদ্ধ আহত এরশাদের বাবা আবুল কাশেম জানান, ইউনিয়নের কুড়িঘর গ্রামের বাজার এলাকায় ওয়াজ মাহফিলে চলছিল। সেই ওয়াজ মাহফিলে এরশাদ ও বাদলসহ কয়েকজন মোটরসাইকেলে করে যান। সেখান থেকে তারা ফেরার পথে মোটরসাইকেল চালাচ্ছিলেন বাদল এবং তার পেছনে বসে ছিলেন এরশাদ। পথিমধ্যে দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে সামনে চালকের আসনে বসা বাদল প্রথমে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাদল মারা যান। এ সময় এরশাদকেও লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত এরশাদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলী হায়দার আল রাজি ওসমানী জানান, আহত ব্যক্তির শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, খবর পেয়ে নবীনগর থেকে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। নিহতের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সূত্র: দৈনিক আমাদের সময়

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল