বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রুডোর হস্তক্ষেপ চান কানাডার মুসলিমরা

news-image

অনলাইন ডেস্ক : হিজাব পরার কারণে কানাডায় এক নারী শিক্ষককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সহায়তা চান মুসলমানরা।

ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিম (এনসিসিএম) সোমবার জানায়, হিজাব পরার অপরাধে শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হস্তক্ষেপ চেয়ে তারা একটি আবেদনের জন্য সই সংগ্রহ করছেন। খবর ডেইলি সাবাহর।

কুইবেকে বিল ২১ অনুযায়ী, অধিকাংশ সরকারি কর্মকর্তা, নার্স, শিক্ষক, পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় কোনো ধরনের ধর্মীয় প্রতীক সম্বলিত পোশাক পরতে পারবেন না। এসবের মধ্যে রয়েছে— পাগড়ি, হিজাব, ক্রস ও টুপি।

এ আইন মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে বলে অভিযোগ এনসিসিএম ও কানাডিয়ান সিভিল লিবার্টিস অ্যাসোসিয়েশনের। সংস্থা দুটি এ আইন বাতিলের জন্য লড়ছে।

এনসিসিএম বলছে, এ আইনের কারণে অন্যায়ভাবে ভোগান্তিতে পড়েন মুসলিম নারীরা।

এনসিসিএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা ফারুক বলেন, ফাতেমা আনোয়ারী একজন সাহসি মুসলিম নারী। যিনি বিদ্যালয়ে হিজাব পরেছেন বলে তাকে শিক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দুঃখের বিষয় হলো— এমন ভোগান্তিতে পড়া তিনি প্রথম বা শেষ নারী নন। বিল ২১ যতদিন আছে ততদিন এমন ঘটনা ঘটতে থাকবে।

ফারুক বলেন, এ ঘটনায় হস্তক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আবেদনে আপনারা সই করুন। আদালতে, সংবাদমাধ্যমে, রাস্তায়— এ আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা থামব না।

ফাতেমা আনোয়ারী ছিলেন কুইবেকের চেলসি এলেমেন্টারি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষক। হিজাব পরার অপরাধে নারী এ শিক্ষককে বিতর্কিত প্রাদেশিক আইনের ওপর ভিত্তি করে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আনোয়ারী একটি সংবাদমাধ্যমকে বলেন, সত্যি কথা বলতে, ওই মুহূর্তে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। এটি মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল