বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরে ২১ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : এক বছরে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন ২১ হাজার ৬৮ জন বাংলাদেশি। তারা সেখানে অবৈধভাবে অবস্থান করছিলেন বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

২০২০ সালের ২১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত মোট দেড় লাখ বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির রিক্যালিব্রেশন (রিটার্ন) কর্মসূচির মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশি ছাড়াও ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিক। ইন্দোনেশিয়ার ৭৭ হাজার ৬২৭ জন রয়েছেন, আর ভারতের রয়েছেন ১৯ হাজার ৮৭ জন।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, এই কর্মসূচির লক্ষ্য হলো- কোনো অবৈধ বিদেশিকে বিনা বিচারে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া। তারা শুধুমাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরে যেতে পারবেন। অবৈধ বিদেশি যারা এখনও নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাননি, তাদের জন্য এই প্রোগ্রামটি আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

রোববার (১২ ডিসেম্বর) কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দাতুক খায়রুল দাজাইমি দাউদ এ কথা জানান।

তিনি বলেন, যারা পুনঃনিয়োগ বৈধ হতে চান, তাদের জন্য শ্রম পুনর্নির্মাণ কার্যক্রমের মাধ্যমে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত হতে হবে। তবে এই রিক্যালিব্রেশন প্রোগ্রামটি পরের বছর শেষ হবে এবং শুধুমাত্র যারা অভিবাসন পোর্টালে নিবন্ধন করবে তাদের একটি অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেস) বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলবে।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক