আর আকুতি নয়, সরকারকে ধাক্কা দিতে হবে : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : সসাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হলে আর আকুতি না করে সরকারকে ধাক্কা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবিতে এ আলোচনা সভা হয়।

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ওলামা দলের আহ্বায়ক শাহ নেসারুল হক প্রমুখ বক্তব্য দেন।

গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে তাকে চিকিৎসার জন্য পাঠানোর ক্ষেত্রে একমাত্র বাধা শেখ হাসিনা। তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে এই প্রলাপ, বিলাপ করে লাভ নেই।

তিনি আরও বলেন, ‘অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স। খালেদা জিয়ার মুক্তির জন্য আকুতি না করে আমরা যদি সরকারকে ধাক্কা দেই তখন হয়তো বেসামাল হয়ে বলতে পারে- না না ভাই, মাফ করো ছাইড়া দিলাম, ম্যাডাম যাক। আমার রাজনৈতিক অভিজ্ঞতায় তাই মনে হচ্ছে।’

গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের আন্দোলন করার ইতিহাস নেই, মুক্তিযুদ্ধের ইতিহাস নেই। মুক্তিযুদ্ধ যারা করেছেন তার ৮০ ভাগ কিন্তু সাধারণ আমজনতা। সেজন্য বলব, আন্দোলনের কোনো বিকল্প নেই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে-আমরা বলি। অর্থাৎ দেশে আগুন জ্বলবে। তাহলে আপসহীন নেত্রীর আপসহীন কর্মীর পরিচয় আমাদেরকে দিতে হবে। স্বৈরতন্ত্রকে পরাজিত করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া