বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনৈতিক কাজের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ১০ তরুণ-তরুণী আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার একটি বাসা থেকে ছাত্রলীগের এক নেতাসহ ১০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, আটক ১০ জনের মধ্যে নগরের পাঁচলাইশ থানা শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল আল আহাদ রয়েছেন। বাকি ৯ জনের মধ্যে পাঁচজন আহাদের সহযোগী। এছাড়া অন্য চারজন তরুণী।

ওসি জাহিদুল কবির বলেন, নগরের নাসিরাবাদ আবাসিক এলাকার তিনতলার একটি ভবনের নিচতলায় অনৈতিক কাজ চলছে, এমন খবর পায় পুলিশ। এ খবরের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মহানগর অধ্যাদেশ অনুযায়ী, আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে। তাদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা