বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে ভ্রমণের কথা বলে ৪ শিক্ষার্থীকে অপহরণ

news-image

কক্সবাজার  প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের কথা বলে অপহরণ করেছে একদল রোহিঙ্গা সন্ত্রাসী চক্র। এরপর শিক্ষার্থীদের স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে চক্রটি। ঘটনার অভিযোগ পাওয়ার পর থেকে শিক্ষার্থীদের উদ্ধারের পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

অপহৃতরা হলো- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মংলা পাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহেদুল ইসলাম ও মিজানুর রহমান। তাদের মধ্যে জাহেদুল সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। বাকিরা অষ্টম শ্রেণির ছাত্র।

এ ঘটনার জন্য শিক্ষার্থীর স্বজনরা জাহাঙ্গীর ও ইব্রাহীম নামের দুই রোহিঙ্গাকে অভিযুক্ত করছেন। অভিযুক্ত দুজন টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ২৬ নং ব্লকের বাসিন্দা এবং পেচারদ্বীপের বাতিঘর নামে একটি কটেজের কর্মচারী।

পুলিশের কাছে অভিযোগে ওই চার শিক্ষার্থীর স্বজনরা জানিয়েছেন, পেচারদ্বীপের বাতিঘর নামে একটি কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও মো. ইব্রাহীমের সঙ্গে বন্ধুত্ব হয় চার স্কুলছাত্রের। সে সুবাদে গত মঙ্গলবার সকাল ১০টার দিকে চারজনকে সেন্টমার্টিন বেড়াতে নেওয়ার কথা বলে টেকনাফের হোয়াইক্যং এলাকায় নিয়ে যান জাহাঙ্গীর ও ইব্রাহীম। বেড়াতে যাওয়ার পর থেকে ওই চারজনের খোঁজ মিলছে না।

গতকাল বুধবার রাতে তাদের কাছে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে শিক্ষার্থীদের মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করা হচ্ছে। আর তা না পেলে মরদেহ ফেরত পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে, যোগ করে ওই চার শিক্ষার্থীর স্বজনরা।

জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, শিক্ষার্থীদের বাড়ি রামু হলেও ঘটনাস্থল টেকনাফ। সেখানকার থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হচ্ছে।

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবদুল আলিম জানান, চার শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করেছে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা