,

ঢাবি ভিসিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

news-image

ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.কাবেরী গায়েনসহ ১০জন বিশিষ্টজনকে ‘আল কায়েদা-আনসারুল্লাহ বাংলা-১৩′ নামের সংগঠনের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানা এবং অধ্যাপক ড.শেখ আবদুস সালাম। অ্যাসোসিয়েশনের মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যে দশজন বরেণ্য ব্যাক্তিকে হত্যার হুমকী দেয়া হয়েছে এর তিনজনই আমাদের বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধির চর্চাকারী। এছাড়া মাননীয় উপাচার্য আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিবাবক। এর আগেও বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের এলাকায় বেশকয়েকজন মুক্তমনাকে হত্যা করা হয়েছে। এঘটনার সাথে তার যোগসাজশ আছে বলে দাবি করেন বক্তারা। পুলিশ প্রশাসনকে এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার আহবান জানান তারা।
বক্তারা আরো বলেন, এধরনের ঘটনা বারবার ঘটছে এবং প্রতিবারই জড়িতরা পার পেয়ে যাচ্ছে। তারা যদি এভাবে পার পেয়েই যাবে তবে সরকারের কর্তাব্যাক্তিরা আছেন কেন? যৌন নিপীড়ন এবং মৌলবাদিদের উত্থান সরকারের সমস্ত অর্জনকে ম্লান করে দিচ্ছে। তাই সরকারকেই এর প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
মানববন্ধনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ