,

জুভেন্টাসের জয়ে কুয়াদ্রাদোর অবিশ্বাস্য গোল

news-image

অনলাইন ডেস্ক : গোলটি দেখার পর আপনার মুখে কেবল একটি শব্দই বের হবে, ‘অবিশ্বাস্য!’। তেমন এক অবিশ্বাস্য গোলই করেছেন হুয়ান কুয়াদ্রাদো।

কর্নার থেকে শটে সরাসরি জালে বল। ঘরের মাঠ তুরিনে জেনোয়ার বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে কুয়াদ্রাদোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস।

কলম্বিয়ান মিডফিল্ডারের আগে গত দশকের শুরু থেকে সিরি’আর ইতিহাসে এমন চোখধাঁধানো গোল করেছেন কেবল সাতজন।

কুয়াদ্রাদোর গোল ধরে রেখে বিরতিতে যায় জুভরা। ৮২তম মিনিটে তুরিনের বুড়ির ব্যবধান দ্বিগুণ করেন পাওলো দিবালা। এই নিয়ে টানা দুই ম্যাচে গোলে পেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এই জয়ে সিরি’আর চলতি মৌসুমের পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে জুভেন্টাস। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যদের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১১।

অন্যদিকে ১৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে কোচ আন্দ্রে শেভচেঙ্কোর দল জেনোয়া।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের