বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

news-image

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন, যাদের ডাকাত বলে দাবি করছে র‌্যাব।

চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।

কক্সবাজার র‌্যাব ১৫-এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও ঠিকানা জানা যায়নি।

মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন খবর পেয়ে র‌্যাব সোমবার ভোরে পূর্ব বড় ভেওলায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। গোলাগুলি শেষে আমরা সেখান থেকে দুজনকে আটক করি এবং দুজনকে পড়ে থাকতে দেখি। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় অস্ত্র, ছয়টি গুলি ও চারটি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা