বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের শরণাপন্ন ‘কাঁচা বাদাম’ গানের সেই গায়ক

news-image

অনলাইন ডেস্ক: বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম।’ গানটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে অনেকেরই মুখে মুখে শোনা যাচ্ছে।

গানটি গেয়ে সমানতালে জনপ্রিয় হয়েছেন এর গায়ক বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তিনি ভারতের পশ্চিম বঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির গ্রামের বাসিন্দা।তবে তিনি একটি অভিযোগ নিয়ে হাজির হলেন দুবরাজপুর থানায়।

ভুবনের অভিযোগ, গান গেয়েছেন তিনি, কিন্তু পাচ্ছেন না তার প্রাপ্য টাকা। ইউটিউবাররা তার গান রেকর্ডিং করে সামাজিক যোগাযোগমাধ্যমে আয় করছেন লাখ লাখ টাকা।

ভুবন বাবুর দাবি, তার এই গান ইতিমধ্যে ভাইরাল হওয়ায় ইউটিউবের মাধ্যমে প্রচুর মানুষ টাকা আয় করলেও কিন্তু কিছুই পাচ্ছেন না। তিনি জানান, তার গান ভাইরাল হওয়ার কারণে প্রচুর মানুষ প্রতিদিন তার বাড়িতে ভিড় করছেন। সবাই গান ভিডিও রেকর্ডিং করছেন। আর সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে টাকাও আয় করছেন, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। এমনকি ইউটিউবেও তার গান কপিরাইট দেখাচ্ছে, কিন্তু তিনি নিজে কোনো গানই আপডেট করেননি। সে কারণে নিজের প্রাপ্য টাকা পেতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন।

তবে ভাইরাল হওয়ার কারণে তিনি বেশ আতঙ্কিতও বটে। তিনি জানান, থানায় আসার সময়ও হেলমেট পরে এসেছেন। কারণ তার সন্দেহ, কেউ কিডন্যাপও করতে পারে। আবার, থানায়ও তার সঙ্গে ছবি তুলতে ভিড় জমান প্রচুর মানুষ।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল