বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অবৈধ উপায়ে বিদেশে গেলে শাস্তি’

news-image

ডেস্ক রির্পোট মানবপাচারে জড়িতদের পাশাপাশি যারা সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। তিনি বলেন, শুধু দালালদের নয়, পাশাপাশি যারা তাদের খপ্পরে পড়ে অবৈধভাবে বিদেশে যাবে তাদেরও শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে এটা বন্ধ হবে না। তাছাড়া এভাবে দেশেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে।  যারা এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে তাদের উদ্দেশে তিনি বলেন, যারা এভাবে সাগরে রওয়ানা দিচ্ছে তাদের কোনো ধারণা নাই তারা কোথায় যাচ্ছে। আজ বনে- জঙ্গলে লাশ পাওয়া যাচ্ছে এটা দুর্ভাগ্যজনক। আগামীতে যেনো কেউ অবৈধভাবে বিদেশ না যায় বিশেষভাবে তা নজরদারি করতে হবে। পাশাপাশি বৈধভাবে বিদেশে যাওয়ার সুযোগসহ কর্মসংস্থানে নেওয়া সরকারের বিভিন্ন সুযোগ সুবিধার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সম্প্রতি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাগরপথে মানবাপাচার নিয়ে সংকট তৈরি হওয়ায় প্রধানমন্ত্রীর এ নির্দেশ দিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা