,

য়লেট পেপারে পদত্যাগপত্র দিলেন কর্মী, যে জবাব দিলেন বস

news-image

টঅনলাইন ডেস্ক : আপনি চাকরি করবেন কি না এটা আপনার বিষয়। তবে চাকরি ছাড়তে চাইলে আপনাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। এটার জন্য একটা প্রক্রিয়া আছে। ই-মেইল বা সরাসরি চিঠি লিখে পদত্যাগপত্র জমা দিতে হয়। এটা কারও অজানা থাকার কথা না। তবে ভিন্নভাবে পদত্যাগপত্র দিতে হয়তো এর আগে দেখেননি কেউ। পদত্যাগপত্র লেখার জন্য এক ব্যক্তি বেছে নিয়েছেন টয়লেট পেপার। তার এই সৃজনশীলতা দেখে মুগ্ধ নেটপাড়া। শুধু তাই নয়, তার এই অভিনব কায়দায় পদত্যাগপত্র লেখা দেখে বসের প্রতিক্রিয়াতেও তাজ্জব নেটিজেনরা।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, রেডিটে লুইস নামে এক ব্যক্তি তার ওই পদত্যাগপত্রের ছবি পোস্ট করেন। ছবিতে দেখে গেছে, টয়লেট পেপারে তিনি লিখেছেন, ‘আমি ২৫ তারিখে চলে যাচ্ছি। পাশে একটি কার্টুনও এঁকেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, আজ এই পদত্যাগপত্র জমা দিলাম।

এদিকে, লুইসের এই পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই লুইসের সৃজনশীলতার প্রশংসা করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন এই আজব পদত্যাগপত্র দেখে তার বসের কী প্রতিক্রিয়া হলো তা নিয়ে। কেউ কেউ মন্তব্য করেছেন, বস নিশ্চয়ই এই পদত্যাগপত্র দেখে ভীষণ রেগে গিয়েছেন।

বিষয়টি অবশ্য লুইস নিজেই খোলাসা করেছেন। কমেন্ট সেকশনে তিনি জানিয়েছেন, বস বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছেন। এমনকি এই অভিনব পদত্যাগপত্র পছন্দও করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের