সানিকে বাড়িছাড়া করছেন সেলিনা!

news-image

বলিউডের অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি। পর্দায় সাহসী উপস্থিতির জন্য পেয়েছেন আবেদনময়ী তারকার তকমা। বলিউডের আরেক আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। সম্প্রতি খিটিমিটি বেঁধেছে সানি ও সেলিনার মধ্যে। শোনা যাচ্ছে, শিগগির সানিকে বাড়িছাড়া করতে যাচ্ছেন সেলিনা।
সানির বলিউড অভিষেক হয় ২০১২ সালে, ‘জিসম ২’ ছবির মাধ্যমে। প্রথম ছবির সাফল্যের পর বলিউডে নিয়মিত হওয়ার জন্য কানাডা ছেড়ে মুম্বাইয়ে থাকার সিদ্ধান্ত নেন পাঞ্জাবি বংশোদ্ভূত কানাডীয় এ মডেল, অভিনেত্রী ও সাবেক পর্নো তারকা। কিন্তু অতীতের কালো অধ্যায়ের কথা বলে মুম্বাইয়ে তাঁকে বাড়ি ভাড়া দেননি কোনো বাড়ির মালিক। এ অবস্থায় সানিকে নিজের বাড়িতে থাকতে দেন ‘পেয়িং গেস্ট’ তারকা সেলিনা জেটলি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।
সম্প্রতি নিজের বাড়িতে ঢুকে সানির ওপর প্রচণ্ড বিরক্ত হন সেলিনা। কারণ বাড়ির ভেতরটা খুবই অগোছালো করে রেখেছিলেন সানি। নিজের প্রিয় বাড়ির এমন বেহাল দশা দেখে সঙ্গে সঙ্গে সানিকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেলিনা। তিনি শিগগির সানিকে বাড়ি ছেড়ে দিতে বলবেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার