বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ৪ কেজি সোনা জব্দ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণের দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।

দুবাই থেকে বিজি-১৪৮ ফ্লাইটে আসা চট্টগ্রামের লোহাগাড়ার মো. সোহেল (২৮) নামের ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা তথ্যের ভিত্তিতে যাত্রীসহ স্বর্ণ আটক করা হয়েছে বলে জানা গেছে।

বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার করা স্বর্ণের মধ্যে ২৪ ক্যারেটের ২৬টি স্বর্ণের বার, ছয়টি গলানো গোল্ড পাত, তিনটি গোল্ড পিন্ডো, পাঁচটি হাতের বালা, একটি নেকলেসসহ কিছু গহনা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক