,

গরমে প্রাণ জুড়াবে অসাধারণ এক পানীয় “জিগার ঠাণ্ডা”

news-image

নামটা শুনে অন্য রকম লাগছে? লাগবেই, কারণ এই দারুণ রেসিপি আমাদের দেশের নয়। "জিগার ঠাণ্ডা" একটি ভারতীয় রেসিপি আর হলফ করে বলা যায় যে এর স্বাদ আপনার কাছে সম্পূর্ণ নতুন। খুব সহজে তৈরি করতে পারবেন অসাধারণ এই পানীয়টি আর চমকে দিতে পারবেন সবাইকে। চমৎকার রেসিপিটি দিয়েছেন মুনমুন মেহমুদ। চলুন, জেনে নিই প্রাণ জুড়ানো সেই রেসিপিটি।
উপাদান

গরুর ঘন দুধ ৩ কাপ
রোজ সিরাপ ২ কাপ
চায়না গ্রাস ৫ গ্রাম
পানি ২ কাপ
চিনি ১ চা চামচ
রোজ সিরাপ ২ কাপ এর জন্য লাগবে
দুই কাপ চিনি
অর্ধেক কাপ পানি
রোজ এসেন্স ৩ চা চামচ
গোলাপি ফুড কালার এক চা চামচ
ভ্যানিলা আইস ক্রিম প্রয়োজন মত
প্রণালী

    -প্রথমে রোজ সিরাপ তৈরি করে নিতে হবে,এর জন্য দুই কাপ চিনি অর্ধেক কাপ পানি দিয়ে চুলায় দিয়ে নাড়তে হবে। আঠালো হয়ে এলে এর সাথে রোজ এসেন্স মিশিয়ে এক চা চামচ গোলাপি ফুড কালার মেশাতে হবে। নামিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রাখতে হবে।
    -এবার গরুর ঘন দুধ এর সাথে চিনি মিশিয়ে চুলায় দিয়ে একটু নেড়ে ঠাণ্ডা করে ফ্রিজে রাখতে হবে।
    -চায়না গ্রাস কুচি করে অর্ধেক কাপ গরম পানিতে ২০ মিনিট ভিজিয়ে রেখে ২ কাপ পানি সহ চুলায় দিয়ে চায়না গ্রাস মিশে গেলে একটা বাটিতে সেটা জমতে দিন।
    -ঠাণ্ডা হয়ে পুরো পুরি জমে গেলে একটা কাটা চামচ দিয়ে জেলিটা টুকরা করে নিন।
    -এবার যে পাত্র বা গ্লাসে পরিবেশন করতে চান ওটা তে প্রথমে ২ টেবিল চামচ রোজ সিরাপ দিন, এরপর ২ টেবিল চামচ জেলি দিন এরপর এর ভেতর ঘন ঠাণ্ডা দুধটা দিন।
    -উপরে ভ্যানিলা আইস ক্রিম দিয়ে পরিবেশন করুন অত্যন্ত সুস্বাদু জিগার ঠাণ্ডা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ