প্রশ্নফাঁস : সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিলো বুয়েট

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি ব্যাংকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নাম জড়ানোর পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের প্রধান অধ্যাপক নিখিল রঞ্জন ধরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

তিনি বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে বুয়েটের বিভাগীয় প্রদান ও পরীক্ষার দায়িত্বে থাকা নিখিল রঞ্জন ধরকে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে বুয়েটের সিনিয়র পাঁচজন শিক্ষকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে নিখিল রঞ্জন ধরের বিভাগীয় প্রধানের দায়িত্ব ড. ফেরদৌস কায়সারকে দেওয়া হয়েছে। এর আগে সম্প্রতি আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে হওয়া সরকারি ব্যাংকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ব্যক্তিদের বক্তব্যে নাম আসে বুয়েটের এই শিক্ষকের। যিনি আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট হিসেবে পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন।

এর আগে ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে জড়িত থাকায় আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ও দুজন কর্মচারীকে বরখাস্ত করা হয়। এ ঘটনায় জড়িত থাকা একাধিক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।

 

এ জাতীয় আরও খবর

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া