বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ ট্রলারসহ ২১ জেলেকে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনী

news-image

টেকনাফ প্রতিনিধি : বঙ্গোপসাগর থেকে চারটি মাছ ধরার ট্রলারসহ ২১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশের জলসীমা থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়।

ট্রলার মালিকরা হলেন- সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ, মোহাম্মদ ইউনুস।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমারের নৌবাহিনী ধরে নিয়ে যাওয়ার পর মোবাইল ফোনে জেলেদের সঙ্গে আলাপ হয়েছে। জেলেরা জানিয়েছে তাদের মিয়ানমার নৌবাহিনীর জাহাজে তুলেছে এবং ট্রলারগুলো জাহাজে বেঁধে রেখেছে। এখন মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জাগো নিউজকে বলেন, বিষয়টি আমিও জেনেছি। এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য বিজিবি, কোস্টগার্ডকে জানানো হয়েছে।

টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কমান্ডার ফয়সল হাসান খান জাগো নিউজকে বলেন, খবর পেয়েছি। সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার (৮ নভেম্বর) সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে মিয়ানমারের সিটওয়ে (আকিয়াব) শহরের মংডু এলাকার আংডাং-কুলুং উপকূল থেকে তিনটি ট্রলারসহ ২০ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার পুলিশ (বিজিপি)। দুদিন পর তাদের ফেরত দেওয়া হয়। তবে এতে ৫ লাখ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগও ওঠে।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক