বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নগর মাস্তান’ ছবি নিয়ে বিপাকে পরীমনি

news-image

পরীমনি এরইমধ্যে বেশকিছু ছবিতে কাজ করলেও তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। সম্প্রতি এই চিত্রনায়িকার একটি ছবি অশ্লীলতার দায়ে বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এর নাম 'নগর মাস্তান'। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব।

গত ৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে এটি জমা পড়ে। কিন্তু বোর্ডের সদস্যরা ছবিটি দেখার পর প্রদর্শন অযোগ্য ঘোষণা করে। ছবিতে আরো অভিনয় করেছেন জায়েদ খান, শাহরিয়াজ, তিতান, সাজিয়া ইসলাম প্রমুখ।

পরিচালক রকিবুল আলম বাংলানিউজকে বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখার পর ছবির প্রযোজক আপিল করলে দৃশ্য কর্তন ও পুনরায় দৃশ্যধারণ করার শর্তে তা মঞ্জুর করা হয়। আশা করছি, ছবিটি সংশোধন করে জমা দিলে মুক্তি পাবে।’

জানা যায়, শর্ত মতো কাজ শেষে দুই সপ্তাহ আগে ছবিটি আবারো জমা দেয়া হয়েছিল। কিন্তু একই অভিযোগে এটি আবারো বাতিল করা হয়েছে। এবার দেখার পালা শেষ পর্যন্ত কি হয় তার ‘নগর মাস্তান’ ছবির।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা