,

ঝিনাইদহে যুবককে পিটিয়ে হত্যা

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে রাজহাঁসের ক্ষেত নষ্ট করা নিয়ে দ্বন্দ্বে মফিজ মোল্লা (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। জেলার মহেশপুর উপজেলায় নস্তি গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় হাসপাতাল থেকে গুরুতর অহত মফিজকে ঢাকায় নেয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ঝিনাইদহের কোটচাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য বশির উদ্দিন জানান, শুক্রবার রাজহাঁস ক্ষেত নষ্ট করা নিয়ে মফিজের স্ত্রীর সঙ্গে প্রতিবেশী কামালের স্ত্রীর বাগবিতণ্ডা হয়। এসময় মফিজ বিষয়টির সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে পিটিয়ে আহত করে। পরে মফিজের ভাই লাবু সেখানে গেলে তাকেও মারধর করা হয়। তিনিও আহত হয়েছেন। স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মফিজ অবস্থা খারাপ হলে তাকে যশোরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান