শীতের সকালে এক কাপ রং চায়ে’র স্বাস্থ্য উপকারিতা

news-image

নিউজ ডেস্ক : রং চা বা কালো চা ইংরেজিতে যাবে বলে ব্ল্যাক টি। দুধ-চিনি ছাড়া এই লাল চা শরীরের জন্য খুবই উপকারী। প্রতিদিন সকালে এক কাপ চা না খেলে অনেকেরই দিনটি যেন আর ভালোই কাটতে চায় না। আবার অতিথি আপ্যায়ন থেকে শুরু করে কাজের ফাঁকে কিংবা অবসর কাটাতে এক কাপ চা না হলে ঠিক যায় না। এমনকি গরমে অনেকেই বরফ দিয়ে ঠান্ডা চা পান করেন।

তবে এই পানীয় শরীরের জন্য কতটুকু ভালো এবং এতে থাকা ক্যাফেইন কি শরীরের জন্য ক্ষতিকর? তবে জানলে অবাক হবেন, শুধু স্বাদের জন্য চায়ের প্রচলন ঘটেনি। এই পানীয়তে রয়েছে নানা গুণ। যা শরীর সতেজ রাখতে সাহায্য করে।

চলুন তবে জেনে নেওয়া যাক সকালে এক কাপ লাল চা বা রং চা খেলে শরীরে কী কী ঘটে-

১. শীতে শরীর হয়ে পড়ে শুষ্ক ও রুক্ষ। তাই এ সময় অবশ্যই দিনে অন্তত একবার হলেও রং চা পান করুন। এতে শরীর আর্দ্র থাকবে। এই পানীয়তে থাকা অ্যান্টি অক্সিডেন্টসহ বিভিন্ন উপাদান শরীরকে সতেজ রাখে, মন ভাল রাখে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।

২. নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে চায়ের মধ্যে। শুধু সবুজ চায়েই নয় বরং লাল চায়েও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। আর অ্যান্টি-অক্সিডেন্ট শরীর ও ত্বকের জন্য খুবই উপকারী।

৩. সকালে খালি পেটে রং চা খেলে পেটে সামান্য অস্বস্তি হতে পারে। তবে ভয়ের কারণ নেই। বরং খালি পেটে এই চা খেলে খাদ্যনালীতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর হয়।

৪. হৃদরোগে যারা ভুগছেন তাদের জন্যও ব্ল্যাক টি হতে পারে কার্যকরী এক পানীয়। এমনকি হৃদরোগের ঝুঁকিও কমায় এই চা।

৫. দৈনিক রং চা খেলে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে। গাঁটের ব্যথা কমাতে সাহায্য করে এই চায়ে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান।

৬. এমনকি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে রং চা। তাই ডায়াবেটিস রোগীরা নিয়মিত এই চা খাদ্যতালিকায় রাখুন। এতে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। সমীক্ষার তথ্য অনুসারে, নিয়মিত রং চা খেলে কোলেস্টেরল, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের হৃদরোগের ঝুঁকি কমে। সূত্র:হেলথলাইন

 

এ জাতীয় আরও খবর

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া