ফয়েজ আহমদ ফয়েজ

news-image

সাহিত্য ডেস্ক : উর্দু কবিতার জগতে তথা বিশ্বসাহিত্যে সবচাইতে আলোচিত ও খ্যাতিমান কবি ফয়েজ আহমদ ফয়েজ। ইংরেজি অনুবাদের মাধ্যমে ফয়েজের খ্যাতি ইকবালের মতো উপমহাদেশের সীমানা ছাড়িয়ে ইউরোপ, এমনকি সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ১৯১১ সালের ১৩ ফেব্রুয়ারি ফয়েজ আহমদের জন্ম পাকিস্তানের শিয়ালকোটে। ১৩ ফেব্রুয়ারি ২০১১ ছিল তার জন্মশতবার্ষিকী। উর্দু সাহিত্যের সব শাখায় কাজ করেছেন। ১৯৬২ সালে লেনিন শান্তি পুরস্কার লাভের পর রুশ ভাষায় তার কবিতা অনুদিত হয় এবং ফয়েজ কবিতাসমগ্র প্রকাশিত হলে সেখানে দারুন জনপ্রিয়তা অর্জন করে। নোবেল পুরস্কারের জন্যে তার নাম প্রস্তাবিত হয়েছিল। আজীবন মার্কসবাদে বিশ্বাসী ফয়েজ জেল খেটেছেন, দেশত্যাগী হয়েছেন কিন্তু নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি আমৃত্যু বলে গেছেন, 'আমি মার্কসবাদী।' এই বিশ্বাসে অটল ছিলেন সর্বদা। পাকিস্তানের প্রতিটি শহরে, ভারতের পঞ্চাশটি শহরে এবং বিশ্বের সাতাশটি দেশে তার জন্মশতবার্ষিকী উদযাপিত হয়। বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে ফয়েজের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়। তার জন্মের একশ বছর পর ভাবতেও অবাক লাগে, কীভাবে, কোন শক্তিতে দুনিয়ার এতগুলো মানুষকে কবি তার ভক্তে পরিণত করতে এবং ঐক্যবদ্ধ করতে পারেন। এরপর বললে অত্যুক্তি হবে না, ইকবালসহ ভারতের শ্রেষ্ঠ উর্দু কবিদের সঙ্গে একমাত্র ফয়েজই টেক্কা দিতে পারেন। বাংলাদেশেও ফয়েজ-ভক্তের কমতি নেই। অথচ এই অনন্যসাধারণ কবির জন্মশতবার্ষিকী রাজধানী ঢাকায় নীরবে চলে গেল। তার শিক্ষাজীবন ও বণাঢ্য শিক্ষাজীবন সম্পর্কে আলোচনা করা যাকে। বাল্যকারে ধর্মীয় শিক্ষা লাভ, শিয়ালকোট স্কট মিশন স্কুল থেকে ১৯২৭ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক এবং শিয়ালকোট কলেজ থেকে এফএ পাস করেন। তিনি ইংরেজি ও আরবিতে স্নাতকোত্তর পাস করেন। লেখালেখি ছিল তার জীবনের মূল ধ্যানজ্ঞান। তিনি সময়কে প্রভাবিত করতে পেরেছিলেন।


ফয়েজ আহমদ ফয়েজের জীবনী ও বিভিন্ন সময়ের নানাবিধ লেখা নিয়ে বর্তমান গ্রন্থ। সম্পাদক ও অনুবাদক জাফর আলম এই গ্রন্থ প্রণয়নের মাধ্যমে মহান এই কবির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। অসাধারণ এই কর্ম সম্পাদনের জন্য জাফর আলম ধন্যবাদ।

ফয়েজ আহমদ ফয়েজ

সম্পাদনা ও অনুবাদ : জাফর আলম

প্রকাশক : বেঙ্গল পাবলিকেশন্স

প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৫

প্রচ্ছদ : আবুল বারক আলভী, পৃষ্ঠা : ১২৮

মূল্য : ২৮০ টাকা

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি