বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মিয়ানমার নাগরিকের ৬ বছরের কারাদণ্ড

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কোতোয়ালীতে মাদক মামলায় মো. রফিক নামের এক মিয়ানমারের নাগরিককে ৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায়ের সময় আসামি মো. রফিক পলাতক ছিলেন।

রোববার দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ। সাজাপ্রাপ্ত রফিক কক্সবাজারের টেকনাফ থানার লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় মিয়ানমারের এক নাগরিককে ৬ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গত সপ্তাহে হাইকোর্ট থেকে জামিন নিয়ে রোববার আদালতে হাজির হয়নি রফিক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৮ জানুয়ারি কোতোয়ালী থানার লালদিঘীর পূর্ব পাড়ে প্রাইম ব্যাংকের সামনে থেকে রফিককে আটক করা হয়। পরে তল্লাশি করে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। ২০২০ সালের ৩ নভেম্বর চার্জ গঠন করা হয়। মামলায় ছয় জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল