,

বাফটা জিতল ব্র্যাড পিটের ছবি

530256284405c-Untitled-3খুব সম্ভবত শিরোপাত্রয়ীর মুকুটই পরতে চলেছে টুয়েলভ ইয়ারস আ স্লেভ। গত মাসে গোল্ডেন গ্লোবে ড্রামা বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে দাসত্বের শৃঙ্খলে বাধা হতভাগ্য এক মানুষের মানবিক গল্প নিয়ে তৈরি ছবিটি। গোল্ডেন গ্লোবের পর এবার বাফটাও (ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) জিতল ১৮৫৩ সালে সলোমন নর্থাপ নামের এক দাসপুত্রের স্মৃতিকথা অবলম্বনে নির্মিত ছবিটি।


ব্রিটিশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনেকটা যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডেরই পূর্বাভাস। আর সেই পূর্বাভাস সত্যি হলে আগামী মাসে অস্কারও জিততে চলেছে ছবিটি। তাহলেই স্টিভ ম্যাককুইনের ছবিটি পরবে শিরোপাত্রয়ীর মুকুট। গত রোববার সন্ধ্যায় লন্ডনে রয়্যাল অপেরা হাউসে তুলে দেওয়া হয় এই পুরস্কার।


এবারের বাফটায় টুয়েলভ ইয়ারস আ স্লেভ আর গ্র্যাভিটির জয়জয়কার। সেরা ছবির পাশাপাশি নর্থাপের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রিটিশ অভিনেতা চুইতেল এজিওফর। পুরস্কার গ্রহণ করে আবেগময় এক বক্তব্য দিয়েছেন এই কৃষ্ণাঙ্গ অভিনেতা। বলেছেন, এখনো অন্য নামে এক রকম দাসপ্রথা চলছে। এই যুগের দাসপ্রথা নিয়ে যেন আবার অনেক বছর পর যেন কাউকে ছবি বানাতে না হয়। সেরা ছবির পুরস্কার নিয়েছেন টুয়েলভ ইয়ারস আ স্লেভ ছবির প্রযোজক অভিনেতা ব্র্যাড পিট।


সেরা পরিচালকসহ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে গ্র্যাভিটি। আলফনসো কুয়ারন এই ছবির জন্য গোল্ডেন গ্লোবও জিতেছেন। একের পর পুরস্কার বাড়িতে নিয়ে যাওয়া কেট ব্ল্যানচেট বাফটায়ও জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ব্ল্যানচেট পুরস্কারটি উৎসর্গ করেছেন মাদকের ছোবলে সদ্য প্রয়াত অস্কারজয়ী অভিনেতা ফিলিপ সিমুর হফম্যানকে। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেনিফার লরেন্স (আমেরিকান হ্যাসেল)।


নবমবারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন স্টিভেন ফ্রাই। উপস্থিত ছিলেন বাফটার সভাপতি প্রিন্স উইলিয়াম। এটি ছিল বাফটার ৬৭তম আসর। এএফপি, বিবিসি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর