,

মহারাষ্ট্রে হাসপাতালের আইসিইউতে আগুন, মৃত্যু ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহারাষ্ট্রের আহমেদ নগরে সিভিল হাসপাতালের কোভিড ওয়ার্ডে নীবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। এ অগ্নিকাণ্ডে আরও এক রোগী গুরুতর অসুস্থ হয়েছেন।

এনডিটিভি অনলাইন জানায়, শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ আগুন লাগে। হাসপাতালের ওই কোভিড ওয়ার্ডে ১৭ রোগী চিকিৎসাধীন ছিলেন।

মহারাষ্ট্রের ডিস্ট্রিক্ট কালেক্টর ড. রাজেন্দ্র ভোসলে সাংবাদিকদের জানান, ওই ওয়ার্ডে চিকিৎসা নেয়া বাকি রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠিক কি কারণে আগুন লেগেছে, প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুসন্ধান থেকে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ছবি ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালের ওই ওয়ার্ড থেকে আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে।

এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় একটি আনুষ্ঠানিক তদন্ত করা হবে।’

মহারাষ্ট্রের মন্ত্রী নওয়াব মালিক বলেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আবারও আইসিইউ তৈরি করা হবে। তিনি এ অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘গুরুতর বিষয়’ বলে বর্ণনা করেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড