,

কক্সবাজারে ইয়াবাসহ মেম্বার প্রার্থী আটক

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে ২ হাজার পিস ইয়াবাসহ মো. ইকবাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইকবাল রামুর মধ্যম মেরংলোয়া গ্রামের মৃত হাজি শফির ছেলে।

তিনি ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার দুপুরে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মরিচ্যা চেকপোস্টের বিজিবির ইনচার্জ নায়েব সুবেদার মাহমুদুল হাসান।

মরিচ্যা চেকপোস্টের বিজিবির ইনচার্জ নায়েব সুবেদার মাহমুদুল হাসান জানান, শুক্রবার দুপুরের দিকে চেকপোস্টে কক্সবাজারমুখী সিএনজিতে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী সিএনজি চালক ইকবালকেও আটক করা হয়। জব্দ করা হয় সিএনজিটিও। সিএনজিসহ মো. ইকবালকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ইয়াবাসহ আটক ইকবালের বিরুদ্ধে মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম