,

নাইজারে বন্দুক হামলায় নিহত অন্তত ৬৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক :পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে স্থানীয় সময় শুক্রবার ( ৫ নভেম্বর) জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

মালির সীমান্তবর্তী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় নিহতদের মধ্যে স্থানীয় এক মেয়রও রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবারের এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমের তিলাবেরি অঞ্চলে এ ঘটনা ঘটে। মেয়রসহ একটি প্রতিনিধি দলের ওপর হামলা চালায় ‘নিষিদ্ধ সশস্ত্র সন্ত্রাসীরা’।

নাইজারের দুই প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত-সংলগ্ন এলাকাগুলোতে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি বছরও পাঁচশ জনেরও বেশি মানুষ প্রাণ হারান এ অঞ্চলে। গত মার্চেও জঙ্গি সন্দেহে ওই অঞ্চলের তিনটি গ্রামে সমন্বিত অভিযানে ১৩৭ জন নিহত হন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের