,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চললেও ভোগান্তিতে যাত্রীরা

news-image

উপজেলা প্রতিনিধি : পরিবহন ধর্মঘট থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছুসংখ্যক বাস ও পণ্যবাহী যানবাহন চলছে। তবে তা অন্য সময়ের তুলনায় অনেক কম হওয়ায় বাসে উঠতে পারছেন না অনেক যাত্রীই। তাই হুট করে ঢাকা এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, ছুটির দিনে মহাসড়কে যাত্রীদের ভিড় রয়েছে। পরিবহন ধর্মঘটের বিষয়টি অনেকেই জানেন না। বাসে উঠতে না পারলে দূরের গন্তব্যে যেতে যাত্রীরা প্রাইভেটকার, পিকআপ ও সিএনজি ব্যবহার করছেন। এই সুযোগে কেউ কেউ ভাড়া বেশি নিচ্ছেন।

শামছুর রহমান মানসুর নামে এক যাত্রী বলেন, আমি নিউমার্কেট যাবো। মহাসড়কে এসে দেখি পরিবহন ধর্মঘট। বাস বন্ধ থাকার বিষয়টি জানা ছিল না আমার।

কুমিল্লার লাকসাম যাবেন আরিফ মিয়া নামে এক যাত্রী। তিনি বলেন, পরিবহন ধর্মঘটের খবরটা সকালে জানলাম। বাস কিছু কিছু চলছে। চেষ্টা করছি বাসে করে যাওয়ার। কিন্তু দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছি না।

রিতা বেগম নামে আরেক যাত্রী জানান, তিনি সিএনজিতে করে গ্রামের বাড়ি আড়াইহাজারে যাবেন। কিন্তু সিএনজিচালকরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন।

বিষয়টি স্বীকার করে ফরহাদ মিয়া নামে এক সিএনজিচালক জানান, পরিবহন ধর্মঘট থাকায় সিএনজিচালকরা ভাড়া একটু বেশি নিচ্ছেন।

পরিবহন ধর্মঘটে বাস কেন চলছে জানতে চাইলে বাস হেলপার আসাদুজ্জামান বলেন, একদিন বাস বন্ধ থাকলে আমগো ক্ষতি। সংসার তো চালাইতে হইবো।

মহাসড়কের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম জানান, পরিবহন ধর্মঘট হলেও বাস-ট্রাকসহ অন্যান্য পরিবহন চলছে। কিন্তু বাস- ট্রাকের সংখ্যা খুব কম।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন মালিক-শ্রমিকরা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের