গাজীপুরের কেমিকেল কারখানার আগুন নিয়ন্ত্রণে

news-image

শ্রীপুর ও গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে আজিজ কেমিকেল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। চার ঘণ্টা সম্মিলিত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার মাওনার মুলাইদ এলাকায় আজিজ কেমিকেল গ্রুপের এ এস এম কেমিকেল কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর, ভালুকা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। চার ঘণ্টাপর আগুন নিয়ন্ত্রণে আসে।

আব্দুল হামিদ আরও জানান, প্যারাফিন লিকুইড বেশি থাকায় প্ল্যান্টের আগুন নেভাতে বেশি সময় লেগেছে। তবে কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ও এলার্মিং সিস্টেমে ত্রুটি ছিল। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

প্রত্যক্ষদর্শী, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও নিরাপত্তা প্রহরীরা জানান, সন্ধ্যায় কারখানার এসবিপি প্লান্ট (ব্লিচিং পাউডার প্লান্ট) থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম বলেন, ‘কারখানায় বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টার পালায় কাজ চলছিল। এ সময় ৫৫ থেকে ৫৬ জন শ্রমিক বিভিন্ন প্লান্টে কাজ করছিলেন। আগুন ধরার পর তারা দ্রুত নিরাপদে সরে আসেন। এখনও কারো নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।’

এর আগে গত ১১ ফেব্রুয়ারি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় আজিজ কেমিকেল গ্রুপের এ এস এম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা