,

হুমা কুরেশিকে আইনি নোটিশের হুমকি সোনাক্ষীর!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ছবি চুরির ঘটনায় ফেঁসে গেলেন বলিউডের রেক অভিনেত্রী হুমা কুরেশি! এমন অভিযোগ এনে হুমার নামে আইনি নোটিশ পাঠাতে চলেছেন সোনাক্ষী সিনহা!

সম্প্রতি হ্যালোইনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন হুমা কুরেশি। ছবিতে দেখা গিয়েছে, ছবিতে অভিনেত্রীর মুখ হলুদ মাস্কে ঢাকা। এই ছবি দেখেই কমেন্ট বক্সে সোনাক্ষী সিনহা লিখলেন, ‘আমার ছবি নিজের নাম করে কেন শেয়ার করেছ? তোমাকে আইনি নোটিশ পাঠাচ্ছি!’

তবে এখানেই আটকে রইলেন না সোনাক্ষী। হুমার ভাই সাকিব সেলিমকে সোনাক্ষী লিখলেন, ‘তুমি তোমার দিদিকে বোঝাও। আমার ছবি ব্যবহার করে নিজেকে সুন্দরী প্রমাণ করছে।’ এই গোটা কাণ্ডটাই আসলে সোনাক্ষীর মশকরা। আসলে, হুমা কুরেশির মুখে পরা মুখোশের সঙ্গে মিল পেয়ে সোনাক্ষী এরকমটি লিখেছেন।

ইতিমধ্য়েই সোনাক্ষীর এই পোস্ট ভাইরাল। বলিউডের অভিনেতারা সোনাক্ষীর এই পোস্টকে হ্যালোইনের সেরা সোশ্যাল মিডিয়া পোস্ট বলেও দাবি করেছেন। অভিনেত্রী টুইঙ্কল খান্নাও সোনাক্ষীর এই পোস্টের প্রশংসা করেছেন।

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করছেন হুমা কুরেশি। অক্ষয় কুমারের ‘বেল বটম’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। অন্যদিক সোনাক্ষী সিনহা আপাতত ব্যস্ত রয়েছেন হরর কমেডি ‘কাকুদা’-র শুটিংয়ে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড