,

ল্যাবএইডে চিকিৎসা নেয়ার পর আমি সম্পূর্ণ সুস্থ আছি

news-image

বিনোদন প্রতিবেদকবর্তমান চলচ্চিত্রের এক নম্বর নায়ক শাকিব খান বলেছেন, আমি এখন সম্পূর্ণ সুস্থ, গ্যাসজনিত কারণে যতটুকু অসুস্থ হয়েছিলাম ল্যাবএইডে চিকিৎসা নেয়ার পর সেই অসুস্থতা দূর হয়ে গেছে। অতএব সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যাওয়ার কোন কারণ নেই। তিনি বলেন, আমি দুই বছর পরপর একবার সিঙ্গাপুর যাই চেকআপ করানোর জন্য। এবারও যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী শিডিউলও রেখেছিলাম। কিন্তু যাচ্ছি না। কারণ সিঙ্গাপুর যাওয়ার মতো সমস্যা আমার নেই। শাকিব খান বলেন, কয়েক দিন আগে এফআই মানিকের ‘দুই পৃথিবী’ ছবির শুটিংয়ে পেটে ব্যথা অনুভব করলে আমি ল্যাবএইডে যাই। সেখানে কিছু টেস্ট করানোর পর ডাক্তার কয়েকটি অ্যান্টিবায়োটিক দিয়ে বললেন, এতে সমস্যা দূর হয়ে যাবে এবং আল্লাহর রহমতে গেছেও। আমি শাহিন সুমনের ‘লাভ ম্যারেজ’ ছবির অর্ধেকের বেশি ডাবিং করে দিয়েছি। বাকিটাও করে দেবো। তা ছাড়া পরিচালক এস এ হক অলিফ আমেরিকা থেকে দেশে ফেরার পর এ ছবির একটা গান বাকি আছে সেটা করে দেবো। শাকিব খান বলেন, আমার অভিনীত দুটি ছবি ‘লাভ ম্যারেজ’ এবং ‘আরও ভালো বাসবো তোমায়’ আসন্ন ঈদে মুক্তি পাবে। এ নিয়ে চলচ্চিত্র ব্যবসায়ীদের চিন্তিত হওয়ার কিছু নেই। আমাকে নিয়েও কারও তেমন চিন্তিত হওয়ার কোন কারণ নেই। মহান আল্লাহর রহমতে আমি সম্পূর্ণ সুস্থ আছি, ভাল আছি এবং আগামী ৩০শে মে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ছবি ‘সম্রাট’-এর শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছি। শাকিব খান বলেন, আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই। মহান আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবেন, নির্মাতা ও ব্যবসায়ীরা যতদিন আমার ওপর বিশ্বাস রাখবেন এবং আমার ভক্ত-দর্শকরা যতদিন ভাল বাসবেন, ততদিন আমি মনপ্রাণ ঢেলে চলচ্চিত্রের জন্য কাজ করে যাবো।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন