ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০.৭৬ শতাংশ

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর এই ইউনিটে পাসের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। আর পাশ করেছেন ১০ হাজার ১৬৫ জন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার পর এ ফল প্রকাশ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী মিফতাহুল আলম সিয়াম। তিনি পরীক্ষায় পেয়েছেন ৯৭ দশমিক ৭৫ নম্বর। এসএসসি ও এইসএসসির নম্বর মিলে তার সর্বমোট স্কোর ১১৭ দশমিক ৭৫।

দ্বিতীয় স্থান অধিকার করেছেন চট্টগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আসিফ করিম। তিনি পরীক্ষায় পেয়েছেন ৯২ দশমিক ৭৫ নম্বর। এসএসসি ও এইসএসসির নম্বর মিলে তার সর্বমোট স্কোর ১১২ দশমিক ৭৫।

পরীক্ষায় তৃতীয় হয়েছেন খুলনা পাবলিক কলেজের ছাত্র নৃত্য আনন্দ বিশ্বাস। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ৯৫। এসএসসি ও এইসএসসি মিলিয়ে সর্বমোট নম্বর ১১১ দশমিক ৫।

এর আগে গত ১ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর ‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। মোট আসন রয়েছে এক হাজার ৮১৫টি। ইউনিটটিতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৬৫ জন পরীক্ষার্থী।

 

এ জাতীয় আরও খবর

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া