জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা চার দিন বন্ধ

news-image

টিপস ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সকল সেবা আগামী ২২ থেকে ২৫শে মে পর্যন্ত মোট চার দিন বন্ধ থাকবে। এ সময় এনআইডি আপগ্রেডেশনের কাজ চলবে বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে বুধবার জানানো হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এনআইডি সিস্টেম আপগ্রেডেশন তথা কমিশনের ডাটা সেন্টারের সমুদয় ডাটা ডিআরএস ডাটাবেইজে অবিকল কপি করার লক্ষ্যে আগামী ২২ থেকে ২৫শে মে পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল প্রকার আবেদন গ্রহণ ও সেবা প্রদান কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬শে মে থেকে উক্ত কার্যক্রম নিয়মিতভাবে চলবে। বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। উল্লেখ্য, সারা দেশে সার্ভার স্টেশনগুলো চালু ও স্মার্ট কার্ড বিতরণের আগে জাতীয় পরিচয়পত্রের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে এ আপগ্রেডেশন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেই সঙ্গে একাধিক সার্ভারে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশন নাগরিকদের হাতে স্মার্ট কার্ড দিতে ভোটারদের অনলাইনে তথ্য সংশোধনের দেয়া সুযোগ চলমান রয়েছে। এ চারদিন তা বন্ধ থাকবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের সকল ভুল-ভ্রান্তি সংশোধন শেষে শিগগিরই স্মার্ট কার্ড দেয়া হবে। স্মার্ট কার্ড দেয়া হলে পরবর্তীতে সংশোধন করতে চাইলে নির্দিষ্ট পরিমাণ অর্থের মাধ্যমে সংশোধন ও স্থানান্তরের সুযোগ পাবেন ভোটাররা। ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৯ কোটি ৬০ লাখের বেশি ভোটার রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার