মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ দোকান ভস্মীভূত

news-image
নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে প্রায় পৌনে ৩ ঘণ্টা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ৮টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।
কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লা জেলার বুড়িচং থেকে আরও ইউনিট অগ্নিনির্বাপণে অংশ নেয়। ২ ঘণ্টা ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, এই ঘটনায় টিনের ও কাঠের তৈরি কাঁচা আটটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে তিনটিতে ধান, পাট ও মরিচের গুদাম ছিল। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর ট্র্যাজেডি: ৫৮ জন নিহত, তদন্ত এগিয়ে চলছে

শাপলা চত্বর ট্র্যাজেডির ১৩ বছর: অমীমাংসিত রক্তাক্ত অধ্যায়

ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা

শাহজালালে থামছে না স্বর্ণ চোরাচালান

রাজস্ব আহরণে বড় ঘাটতি, তবু উচ্চ লক্ষ্যমাত্রা এনবিআরের

হজে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মোট নিহত ৯

‘আমার ভবিষ্যৎ আমার স্ত্রীর ইচ্ছার ওপর নির্ভর করবে’: এনদ্রিক

পুলিৎজার ২০২৬: রয়টার্সের জোড়া জয়, নিউইয়র্ক টাইমস শীর্ষে

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে আঘাতের অভিযোগে ক্লাব তদন্ত শুরু

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান হামলা করলে ‘পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন’ হবে দেশটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের প্রয়োজন নেই: বাণিজ্যমন্ত্রী

নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ঘোষণা, ইসির গেজেট প্রকাশ