,

ছেলে ফিরলো ঘরে, শাহরুখের জন্মদিনে কী চমক থাকছে?

news-image

বিনোদন প্রতিবেদক : শাহরুখ খান মানেই ভক্তদের মনে উৎসব। শাহরুখ খান মানেই বিরাট আয়োজনে উদযাপন। আর যদি সেটা হয় প্রিয় তারকার জন্মদিন, তবে তো কথাই নেই। দলে দলে সবাই ভিড় করেন মুম্বাইয়ে কিং খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে।

এসব আয়োজন উপভোগ করেন শাহরুখ। ভক্তদের জন্য সময় রাখেন তাই। বাড়ির ছাদে দাঁড়িয়ে বাতাসে চুমু উড়িয়ে দেন সমবেত ভক্তদের উদ্দেশে।

প্রতিবারই নানা রকম চমক পাওয়া যায় শাহরুখের জন্মদিনকে ঘিরে। গত বছর জন্মদিনে এক বিশেষ উপহার পেয়েছিলেন শাহরুখ খান। দুবাইয়ের বুর্জ খলিফা ‘হ্যাপি বার্থডে শাহরুখ খান’ লেখা দিয়ে আলোকিত করা হয়।

তো, এবার কী চমক থাকছে? এ কথা তো সবার জানা অভিনেতার মনটা এবার ভালো নয়। ছেলে আরিয়ান প্রায় এক মাস জেলে ছিলেন মাদক মামলায়। অনেক ধকল গেছে বাবা শাহরুখের উপর দিয়ে। অবশ্য ছেলে এখন বাবা-মায়ের কোলেই। তবুও অন্যান্যবারের মতো রঙিন আয়োজন থাকছে না এবার।

আজ ২ নভেম্বর ৫৬ বছরে পা রাখা শাহরুখ জন্মদিনটা ঘরোয়াভাবেই কাটাবেন। জানা গেছে, ঘনিষ্ট কয়েকজন আসবেন ‘মান্নাত’- এ। তাদের সঙ্গে নিয়েই কিছু খাওয়া দাওয়া চলবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের