,

প্রথম করোনা টিকা নিয়ে যা বললেন শিক্ষার্থী তাহসান

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ প্রতিরোধী টিকা কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ৯ টায় তাহসান হোসেন নামের এক ছাত্রকে টিকাদানের মধ্যদিয়ে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হয়।

প্রথম করোনা টিকা নিয়ে নিজের অনুভূতির কথা বলেছেন মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেন।

তিনি বলেন, ভ্যাকসিন কার্যক্রমে অংশ নিতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। শুরুর দিকে একটু ভয় কাজ করছিলো। তবে এখন সত্যিই খুব ভাল লাগছে এটা ভেবে যে আমিই প্রথম যে শিক্ষার্থীদের মধ্যে টিকা নিয়েছি। করোনা ভাইরাসের ভয়টা আমার মধ্যে ছিলো এখন আর তা থাকবে না। আমি সহপাঠী শিক্ষার্থীদের সবাইকে আহবান জানায় সবাই যেনো টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

তাহসানের অভিভাবক মো. তোফাজ্জ্বল হোসেন বলেন, বাবা হিসেবে আমি গর্বিত। ৫০ বছর বয়সে আমি কোভিড-১৯ টিকা দিয়েছি আর আমার সন্তান মাত্র ১৫ বছর বয়সে টিকা নিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।

টিকা কার্যক্রমে অংশ নিতে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, অনেক শিক্ষার্থী এখনো স্কুলে আসতে ভয় পায় করোনার কারণে। আমি মনে করি টিকা কার্যক্রম শুরু হওয়ায় এখন শিক্ষার্থীরা আর শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে ভয় পাবে না।

প্রসঙ্গত, পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম প্রথম শুরু হয় মানিকগঞ্জ জেলায়। সেখানে কোন শিক্ষার্থীদের মধ্যে কোন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া না দেখায় আজ সোমবার থেকে দেশের ৮টি কেন্দ্রে চালু করা হচ্ছে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের