রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌমুহনীতে সহিংসতা : যুবদল সভাপতিসহ ৭ জন রিমান্ডে

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ সাতজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আদেশ পাওয়া আসামিরা হলেন- জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল, হারুন উর রশিদ, ফয়সাল বারী চৌধুরী। তাদের একদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন বিচারক। এ ছাড়া আনোয়ারুল ইসলাম, আবু তালেব ও ফরহাদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এদিকে সহিংসতার ওই ঘটনায় নতুন দুইজনসহ ৩০ মামলায় ২২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত ৩৭, ৩০ ও ৩১ নম্বর মামলায় সাত আসামির রিমান্ড চেয়ে তাদের আদালতে হাজির করা হয়। বিচারক শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু