বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ: খুব পিছিয়ে নেই টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভে দুটি দলই হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচ। হারলেই বিদায়, এমন বাস্তবতা মেনে নিয়েই আজ বিকাল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

এমনিতে টি-টোয়েন্টি ফরম্যাটটা জব্বর খেলে ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে, বাংলাদেশ সবচেয়ে বেশি দুর্বল এই সংস্করণে। তবে আশ্চর্যের বিষয়, মুখোমুখি দেখায় ক্যারিবিয়ানদের চেয়ে কিন্তু খুব পিছিয়ে নেই টাইগাররা। মুখোমুখি ১২ দেখায় উইন্ডিজের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় ৫ ম্যাচে।

তবে জয়-পরাজয়ের সেই হিসাব দূরে রেখে দুই দলের আরও কিছু পরিসংখ্যান একটিবার দেখে নেয়া যাক:-

মোট ম্যাচ ১২
বাংলাদেশের জয় ৫
ওয়েস্ট ইন্ডিজের জয় ৬
ফলহীন ১

সর্বোচ্চ দলীয় সংগ্রহ
বাংলাদেশ: ২১১, মিরপুর ২০১৮
ওয়েস্ট ইন্ডিজ: ১৯৭/৪, মিরপুর ২০১২

সর্বনিম্ন দলীয় সংগ্রহ
বাংলাদেশ: ৯৮, মিরপুর ২০১৪
ওয়েস্ট ইন্ডিজ: ১৩২/৮, মিরপুর ২০১১

সর্বোচ্চ ব্যক্তিগত রান
বাংলাদেশ: ২৫৫, তামিম ইকবাল
ওয়েস্ট ইন্ডিজ: ২২৬, মারলন স্যামুয়েলস

ব্যক্তিগত সেরা ইনিংস
বাংলাদেশ: ৮৮*, তামিম ইকবাল
ওয়েস্ট ইন্ডিজ: ৮৯, এভিন লুইস

সর্বোচ্চ উইকেট
বাংলাদেশ: ১৯, সাকিব আল হাসান
ওয়েস্ট ইন্ডিজ: ১৩ কেমো পল

সেরা বোলিং ফিগার
বাংলাদেশ: ৫/২০, সাকিব আল হাসান
ওয়েস্ট ইন্ডিজ: ৫/১৫, কেমো পল

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার