বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ রাতে

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেও ১৩ হাজার ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তিন শিফটে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছে ২৯ হাজার ৫২৫ জন। যা মোট শিক্ষার্থীর প্রায় ৬৯ শতাংশ।

এদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার রাতেই প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মহীবুল আজিজ।

তিনি বলেন, ১০টি কেন্দ্রে তিন শিফটে ৪২ হাজার ৬৬৮ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছে ২৯ হাজার ৫২৫ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৯.২০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪ জন। যা শতকরা হিসেবে ৩০.৮০ শতাংশ।

প্রফেসর ড. মহীবুল আজিজ বলেন, আমরা আজ রাতেই ফলাফল প্রকাশের চেষ্টা করবো। যদি রাতেই সম্ভব না হয় আগামীকাল শতভাগ নির্ভুল ফলাফল প্রকাশ করতে পারবো বলে আশাবাদী। তবে বিদ্যুৎ না থাকলে কিংবা মেশিন বিকল হয়ে গেলে সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। প্রকাশিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানান তিনি।

আগামীকাল শুক্রবার (২৯ অক্টোবর) ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য এবার আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন। আগামী ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল