,

নোয়াখালীতে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে আবু ছায়েদ মো. রিপন (৫০) নামে স্থানীয় এক আওয়ামী নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রিপন উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালুয়া চাঁদপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি চৌমুহনী চৌরাস্তায় লাল সবুজ পরিবহনের কাউন্টার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিজকে বলেন, পরিবহনের কাউন্টার বন্ধ করে গভীর রাতে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে বাড়ির কাছেই কুপিয়ে হত্যা করে। ভোরে পথচারীরা মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানান, আবু ছায়েদ রিপনের সঙ্গে স্থানীয়ভাবে কারও কোনো শত্রুতা ছিল না। তার বড়ভাই মারা যাওয়ার পর ভাবিকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। এর আগে ভাইয়ের সংসারের আরও দুটি ছেলে সন্তান আছে। নিহত রিপন পরিবহন কাউন্টার ছাড়াও ঠিকাদারি ব্যবসা করতেন। তিনি স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিলেন।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ক্লু উদঘাটনে ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকেও (সিআইডি) পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পদক্ষেপ নেবে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম