,

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে গুলি

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলাতলী সুগন্ধা সড়কের শুকটী মার্কেটের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাৎক্ষণিকভাবে কাউকে চেনা যায়নি। এ সময় গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা মোনাফকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়।

জেলা সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, আহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম