,

কুমিল্লায় ধর্ম অবমাননার সেই মামলা সিআইডিতে

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় দায়ের করা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

রোববার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (ক্রাইম-ইস্ট) মো.জামাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, আমরা কিছুক্ষণ আগে চিঠি পেয়েছি। সোমবার মামলার তদন্তভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবো।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ভোরে ওই পূজামণ্ডপে কোরআন পাওয়ার ঘটনার পরদিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক হারুনুর রশীদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের এই মামলাটি দায়ের করেছিলেন। এতোদিন মামলাটি তদন্ত করেছেন ওই থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- ইকবাল হোসেন, দারোগাবাড়ি মাজারের সহকারী খাদেম হিসেবে পরিচিত হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদ এবং ঘটনার দিন ৯৯৯-এ কল করা ইকরাম হোসেন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম