,

শ্রীলংকার বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল হয়েও বাছাই পর্বের বাধা ডিঙাতে হয়েছে শ্রীলংকা ক্রিকেট দলকে।

লংকানদের মতো বাছাই পর্বে খেলে বিশ্বকাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ দল। বাছাই পর্ব থেকে ওঠা এই দুটি দল রোববার একে অপরের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময় বিকাল ৪টায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার এই দুই দল।

অতীতে এই দুই দল টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১১ ম্যাচে মুখোমুখি হয়। অতীতের সেই সাক্ষাতে ৭ ম্যাচে জয় পায় শ্রীলংকা। আর ৪ ম্যাচে জয় পায় বাংলাদেশ।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলংকার চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারায়।

বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে টানা জিতে মূলপর্বে উঠে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নূরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, দিনেশ চান্দিমাল/চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, ওয়ানেন্দু হাসারঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, দুসমন্ত চামারা, মহেশ থীক্ষানা ও লাহিরু কুমারা।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?