,

জঙ্গিদের কোনো ধর্ম নেই : আইভী

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ইসলাম ধর্ম কখনও অন্য ধর্মের মানুষকে আক্রমণের অনুমতি দেয় না। যারা এ কাজ করেছে তারা মুসলমান নয় তারা জঙ্গি। আর জঙ্গিদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শহরের ২নং রেল গেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত সম্প্রীতি ও শান্তির মানববন্ধনে তিনি এ কথা বলেন।

আইভী বলেন, বিবেকবান মানুষ কখনও অন্য ধর্মে আঘাত হানতে পারে না। সরকারের কাছে অনুরোধ করবো যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য। তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের