,

মুহিবুল্লাহ হত্যা: ‘কিলিং স্কোয়াড’ সদস্য গ্রেপ্তার

news-image

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় ‘কিলিং স্কোয়াড’ এর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি ‌নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আজ দুপুরে বিস্তারিত জানানো হবে।

গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার শরণার্থী শিবিরে নিজ কার্যালয়ে বন্দুকধারীদের হাতে খুন হন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ। এই হত্যাকাণ্ডের জন্য আরসা দায়ী বলে অভিযোগ করেছিল নিহতের পরিবার।

তবে এক বিবৃতিতে আরসা দাবি করে, মুহিবুল্লাহ হত্যায় তারা জড়িত নয়। এ ছাড়া পুলিশও মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে আরসার সম্পৃক্ততা নাকচ করে দেয়।

পুলিশ জানায়, মুহিবুল্লাহ খুনের ঘটনায় এ পর্যন্ত পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের একজন মোহাম্মদ ইলিয়াছ কক্সবাজার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

এদিকে, রোহিঙ্গাদের শীর্ষস্থানীয় নেতা মুহিবুল্লাহ হত্যার ২৩ দিনের মাথায় শুক্রবার ভোরে বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে সশস্ত্র ও মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় তিন মাদ্রাসা শিক্ষক ও একজন ছাত্রসহ ছয় রোহিঙ্গা নিহত হয়।

মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর দেশটির রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। বর্তমানে নতুন ও পুরনো মিলে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা শিবির এবং নোয়াখালীর ভাসানচরে বসবাস করছে প্রায় ১১ লাখ রোহিঙ্গা।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম