বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের মধ্যে ৫-৬ কোটি মানুষ টিকা পাবে: সালমান এফ রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ডিসেম্বরের মধ্যে পাঁচ থেকে ছয় কোটি মানুষ করোনার টিকা পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মিলনায়তনে ‘কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ লক্ষ্যে গঠিত সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিমের প্রশিক্ষণ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সালমান ফজলুর রহমান বলেন, আমাদের কোভিড ব্যবস্থাপনা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। স্বাস্থ্যখাত নিয়ে সংসদে অনেক সমালোচনা হয়েছে। তবে আমরা অনেক দেশের তুলনায় ভালো কোভিড মোকাবিলা করেছি। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ করোনার টিকার আওতায় আসবে।

তিনি আরও বলেন, গতকালও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। ডিসেম্বরের মধ্যে ১৬ কোটি জনসংখ্যার মধ্যে পাঁচ থেকে ছয় কোটি মানুষকে আমরা টিকার আওতায় নিয়ে আসতে পারবো।

অন্যান্য দেশের তুলনায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে কম মানুষ মারা গেছে উল্লেখ করে তিনি বলেন, ২৭ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ভারত ও আমেরিকায় সাড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ করোনায় মারা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করেনি বলা হয়েছে- তাহলে এটা কীভাবে হলো? আমাদের টিকা প্রোগ্রামের সফলতার কারণেই করোনায় মৃত্যুহার কম, যোগ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল