জয় দিয়ে আয়ারল্যান্ডের বিশ্বকাপ শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলো আয়ারল্যান্ড। মেগা প্রথম পর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে আইরিশরা। শুরুতে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান তুলে ডাচরা। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়েই জয় পায় পল স্টার্লিংরা।

১০৭ রানের লক্ষ্য পেয়ে ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। ব্যক্তিগত ৯ রানে ওপেনার কেভিন ও’ব্রাইন এবং ৮ রানে ফেরেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। এরপর তৃতীয় উইকেট জুটিতে গ্রেথ ডেলানি এবং পল স্টালিং মিলে ৫৯ রান তুলতে সহজ জয়ের পথেই থাকে আইরিশরা।

শেষদিকে ২৯ বলে ইনিংস সেরা ৪৪ রান করে আউট হন ডেলানি। আর কার্টিজ ক্যাম্ফারকে নিয়ে ম্যাচ শেষ করেন ওপেনার পল স্টার্লিং। তিনি অপরাজিত থাকেন ৩০ রানে। আর ৭ রানে মাঠ ছাড়েন ক্যাম্ফার।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে এক রানের মাথাতেই বেন কুপারের উইকেট হারিয়ে ফেলে নেদারল্যান্ডস। রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন কুপার। এরপর ম্যাক্স ও’দাউদকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বাস ডি লিডও। ব্যক্তিগত ৭ রানে জশুয়া লিটলের শিকারে পরিণত হন লিড।

তৃতীয় উইকেটে ব্যাট করতে নামা কলিন অ্যাকারম্যানকে সঙ্গে নিয়ে দেখে-শোনেই খেলছিলেন ওপেনার ম্যাক্স ওডুয়েড। এরপর ইনিংসের দশম ওভার নেদারল্যান্ডের ব্যাটিং লাইনআপে রীতিমতো ধস নামান কার্টিস ক্যাম্ফার। ওই ওভারের প্রথম বল ওয়াইড করলেও দ্বিতীয় বলটি ডট করেন তিনি। এরপর থেকেই উইকেটের পতন ঘটা শুরু হয়। দ্বিতীয় বলে সাজঘরে ফিরেছেন কলিন অ্যাকারম্যান। এরপর একে একে রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস ও রোয়েলফ ফন ডার মারউইকে আউট করেন তিনি।

দলীয় লজ্জা ঘোঁচাতে একাই খেলে যান ওপেনার ম্যাক্স ওডুয়েড। তাকে কিছুক্ষণ সঙ্গ দেন দলীয় অধিনায়ক পিটার সিলার। আর তাতেই কোনো মতো একশর ঘর পার করে নেদারল্যান্ড। ৪৭ বলে ৫১ রান করে ফেরেন ম্যাক ওডুয়েড। সিলার করেন ২১ রান। এছাড়া ১১ রান করেন ভ্যান বিক।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট পেয়েছেন কার্টিস ক্যাম্ফার। এছাড়া ৪ ওভার বল করে মাত্র ৯ রানের খরচায় তিনটি উইকেট পেয়েছেন মার্ক আদায়ের।

নেদারল্যান্ডস একাদশ:

ম্যাক্স ও’দাউদ, বেন কুপার, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ফন ডার মারউই, পিটার সিলার, লগান ফন বিক, ফ্রেড ক্লাসেন ও ব্রেন্ডন গ্লোভার।

আয়ারল্যান্ড একাদশ:

পল স্টারলিং, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডিলানি, হ্যারি টেক্টর, কার্টিস কাম্পার, নেইল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক এডায়ার, বেনজামিন হোয়াইট ও জশুয়া লিটল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার