,

রুবেল ব্যাট-বল ধরার প্রয়োজন নাই, ফিরে আয় বন্ধু: মাশরাফি

news-image

ক্রীড়া প্রতিবেদক : ব্রেইন টিউমারের সাথে দীর্ঘদিন ধরে লড়াই করছেন বাংলাদেশ দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। বুধবার তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। ঐদিন রাতেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

হঠাৎ রুবেলকে আইসিইউতে ভর্তি করানোয় ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সবাই তাঁর জন্য দোয়া করছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

মোশাররফ রুবেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘মোশাররফ রুবেল বন্ধু তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, ব্যাট-বল ধরার প্রয়োজন নাই, পরিবারের কাছে ফিরে আয় বন্ধু। পুরো ক্রিকেট পরিবার তোর অপেক্ষায়। আল্লাহ আপনি মাফ করে দেন।’

কয়েক মাস ধরেই দেশে ব্রেন টিউমারের কেমোথেরাপি নিচ্ছিলেন মোশাররফ হোসেন রুবেল।

২০১৯ সালে প্রথমবার তার ব্রেইন টিউমার ধরা পরে। এরপর চিকিৎসা করে প্রায় সেরে উঠলে আবার নতুন করে টিউমার ধরা পড়ে তার মস্তিষ্কে। সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসার পর ক্রিকেটে ফেরার চেষ্টাও করেছিলেন রুবেল। তবে আবারও ধরা পড়ে টিউমার। অস্ত্রোপচারের পর থেকে কথা বলেন ধীরগতিতে, থেমে থেমে। মাঝেমাঝে কথা জড়িয়ে যায়, অস্পষ্ট লাগে একসময়ের স্বল্পভাষী ও হাস্যজ্বল এই ক্রিকেটারের ভাষা।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?